, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নীলফামারীর কিশোরগঞ্জে পৈত্রিক জমি জবরদখলের চেষ্টা, কলাবাগান কর্তন ও প্রাণনাশের হুমকির অভিযোগ রংপুরের কৃতী ক্রিকেটার ফারজানা ইয়াছমিন মেধাকে মুলাটোলবাসীর নাগরিক সংবর্ধনা মোটরসাইকেলের সঙ্গে পিকআপের সংঘর্ষে আহত দৈনিক কালবেলার রংপুর ব্যুরো প্রধান রেজওয়ান রনি সাংবাদিক রবিন চৌধুরী রাসেলের শ্বশুরের ইন্তেকাল লালমনিরহাট-১ আসনের এমপি ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের শাশুড়ির ইন্তেকাল লক্ষ্মীপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে মাটি ব্যবসায়ীকে গুলি করে হত্যা, আটক ২ রংপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, র‌্যালি-রক্তদান ও সমাবেশ বৈধ কাগজপত্র ও পাসপোর্ট ছাড়াই চীনে পাচারের চেষ্টা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১২ নারী উদ্ধার দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি মাদ্রাসা শিক্ষককে চড় মারা রুমিকে গ্রে/প্তা/রে চলছে অভিযান

রংপুরে অবৈধ অটোরিকশা-ইজিবাইকের আধিক্য, ফুটপাত দখল ও যত্রতত্র পার্কিংয়ে তীব্র যানজট

  • প্রকাশের সময় : ০৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬
  • ৪২১ পড়া হয়েছে

রংপুর নগরীতে অবৈধ অটোরিকশা ও ইজিবাইকের আধিক্য, ফুটপাত দখল এবং যত্রতত্র যানবাহন পার্কিংয়ের কারণে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। পবিত্র রমজান মাসে এ সমস্যা আরও প্রকট হয়ে উঠেছে, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।

নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অবৈধভাবে চলাচল করা অটোরিকশা ও ইজিবাইকের সংখ্যা দিন দিন বাড়ছে। একই সঙ্গে ফুটপাত দখল করে দোকানপাট ও ভাসমান ব্যবসা পরিচালনার কারণে পথচারীদের চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। বাধ্য হয়ে অনেকেই সড়কে নেমে হাঁটছেন, এতে যানবাহনের গতি কমে গিয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে।

এছাড়া সড়কের পাশে যত্রতত্র গাড়ি পার্কিং করায় যান চলাচল আরও ব্যাহত হচ্ছে। বিশেষ করে ইফতারের আগের সময় নগরীর ব্যস্ত এলাকাগুলোতে যানজট ভয়াবহ আকার ধারণ করছে। এতে অফিসগামী মানুষ, ব্যবসায়ী ও রোজাদারদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

নগরবাসীর দাবি, অবৈধ যানবাহন নিয়ন্ত্রণ, ফুটপাত দখলমুক্ত করা এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। অন্যথায় রমজানজুড়ে এই দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তারা।

নীলফামারীর কিশোরগঞ্জে পৈত্রিক জমি জবরদখলের চেষ্টা, কলাবাগান কর্তন ও প্রাণনাশের হুমকির অভিযোগ

রংপুরে অবৈধ অটোরিকশা-ইজিবাইকের আধিক্য, ফুটপাত দখল ও যত্রতত্র পার্কিংয়ে তীব্র যানজট

প্রকাশের সময় : ০৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬