, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৯টি চোরাই মোটরসাইকেলসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ আনিছুর রহমান লাকুর প্রথম মৃত্যুবার্ষিকীতে রংপুর জেলা বিএনপির দুই দিনের কর্মসূচি রংপুর নগরীর ঠিাকাদার পাড়ায় ৪০ বছরের পুরনো মন্দিরের জায়গা নিয়ে ক্ষোভ, সম্প্রীতি রক্ষায় তৎপর প্রশাসন। বিমানবন্দরে যাত্রীসেবা নিয়ে আলোচনায় ম্যাজিস্ট্রেট নওশাদ, ফের দায়িত্ব দেওয়ার দাবি অনলাইন জুয়ায় দিশেহারা তরুণ সমাজ সর্বস্ব হারিয়ে ঋণের বোঝা, বাড়ছে পারিবারিক অশান্তি ও প্রতারণার ঝুঁকি সাংবাদিক আব্দুল বারী দুলালের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ ত্যাগী ও কর্মহীন নেতাকর্মীদের কর্মসংস্থানের দাবি তারেক রহমানের কাছে রংপুর মহানগর যুবদল নেতার খোলা চিঠি পরিচয় গোপন রেখে প্রতিদিন শতাধিক অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর সন্ত্রাসী হামলা, দ্রুত গ্রেপ্তারের দাবি আবু সাঈদের বাড়ি ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়া হবে: প্রতিমন্ত্রী শাহে আলম

রংপুর-২ আসনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ, ওয়ারেছিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে ভোটারদের ভিড়

  • প্রকাশের সময় : ০৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৮৩ পড়া হয়েছে

রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকেই ওয়ারেছিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

বৃহস্পতিবার (১২/০২/২৬) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হলে নারী-পুরুষ ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তরুণ ভোটারদের পাশাপাশি প্রবীণ ভোটারদের মধ্যেও ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। অনেকেই পরিবার-পরিজন নিয়ে কেন্দ্রে এসে শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করেন।

কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক উপস্থিতি লক্ষ্য করা গেছে। ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা। প্রিজাইডিং কর্মকর্তারা জানান, এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে।

ভোটাররা জানান, তারা অবাধ ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছেন এবং উন্নয়নের স্বার্থে যোগ্য প্রার্থীকে ভোট দিচ্ছেন।

জনপ্রিয়

৯টি চোরাই মোটরসাইকেলসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ

রংপুর-২ আসনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ, ওয়ারেছিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে ভোটারদের ভিড়

প্রকাশের সময় : ০৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬