, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রংপুরে ২০ কোটি টাকার প্রকল্পে সংস্কার হচ্ছে জাহাজ কোম্পানি মোড়–সাতমাথা সড়ক রংপুরের খ্যাতিমান সাংবাদিক রতন সরকারের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ গত ১০ জুলাই থেকে নিখোঁজ আবেদা আক্তার – সন্ধান চায় পরিবার প্রবীণ সাংবাদিক তৌহিদুল ইসলাম বাবলা আর নেই প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে পারিবারিক বিরোধে সাংবাদিককে হুমকি, পরিচয় নিয়ে প্রশ্ন রংপুর মহানগর স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা অনুষ্ঠিত রংপুরে টার্মিনাল মৎস্য আড়ত মার্কেটের নির্মাণাধীন ফাউন্ডেশন ঢালাই কাজের শুভ উদ্বোধন রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহায়তা কামনা বিরোধীদলীয় নেতার দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু রংপুরে রাস্তা পাকাকরণ কাজের শুভ উদ্বোধন করলেন সিটি কর্পোরেশনের প্রশাসক

রংপুর -৫ (মিঠাপুকুর) আসনে উৎসবমুখর পরিবেশে নুরপুর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ

  • প্রকাশের সময় : ০৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩১১ পড়া হয়েছে

রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নুরপুর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকেই ভোটারদের দীর্ঘ সারি লক্ষ্য করা যায়। নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।

কেন্দ্র এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা। ভোটগ্রহণ প্রক্রিয়া নির্বিঘ্ন রাখতে প্রিসাইডিং কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন।

ভোটাররা জানান, উৎসবমুখর পরিবেশে নির্ভয়ে ভোট দিতে পেরে তারা সন্তোষ প্রকাশ করেছেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, সকাল থেকে বিকাল পর্যন্ত নির্ধারিত সময় অনুযায়ী ভোটগ্রহণ চলবে। ফলাফল জানতে ভোট গণনা শেষে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

জনপ্রিয়

রংপুরে ২০ কোটি টাকার প্রকল্পে সংস্কার হচ্ছে জাহাজ কোম্পানি মোড়–সাতমাথা সড়ক

রংপুর -৫ (মিঠাপুকুর) আসনে উৎসবমুখর পরিবেশে নুরপুর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটগ্রহণ

প্রকাশের সময় : ০৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬