, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
গত ১০ জুলাই থেকে নিখোঁজ আবেদা আক্তার – সন্ধান চায় পরিবার প্রবীণ সাংবাদিক তৌহিদুল ইসলাম বাবলা আর নেই প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে পারিবারিক বিরোধে সাংবাদিককে হুমকি, পরিচয় নিয়ে প্রশ্ন রংপুর মহানগর স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা অনুষ্ঠিত রংপুরে টার্মিনাল মৎস্য আড়ত মার্কেটের নির্মাণাধীন ফাউন্ডেশন ঢালাই কাজের শুভ উদ্বোধন রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহায়তা কামনা বিরোধীদলীয় নেতার দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু রংপুরে রাস্তা পাকাকরণ কাজের শুভ উদ্বোধন করলেন সিটি কর্পোরেশনের প্রশাসক জুলাই জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ২০ আগস্টের বিভাগীয় সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে

রংপুর-৩ আসনে সূর্যমুখী প্রতীকের পক্ষে রিটা রহমানের উঠান বৈঠক

  • প্রকাশের সময় : ০৮:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৪৭ পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুর-৩ (সদর উপজেলা–সিটি কর্পোরেশন) আসনে স্বতন্ত্র প্রার্থী রিটা রহমানের সূর্যমুখী প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি ২০২৬) রাতে নগরীর গংগাদাশ ডাবরীর পাড়ায় আয়োজিত এ উঠান বৈঠকে স্থানীয় ভোটার, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় প্রার্থী রিটা রহমান এলাকাবাসীর সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা শোনেন।

উঠান বৈঠকে বক্তব্য দিতে গিয়ে রিটা রহমান বলেন, “আমি সব সময় সাধারণ মানুষের পাশে থাকতে চাই। জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে রংপুর-৩ আসনের অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়নসহ নাগরিক সুবিধা বাড়াতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করব।” তিনি আরও বলেন, একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব নেতৃত্ব প্রতিষ্ঠাই তার লক্ষ্য।

তিনি উপস্থিত ভোটারদের উদ্দেশ্যে সূর্যমুখী প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান এবং নির্বাচনে সবার সার্বিক সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

এ সময় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা বক্তব্য রাখেন এবং রিটা রহমানকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে রিটা রহমানের বিকল্প নেই।

উঠান বৈঠক শেষে প্রার্থী রিটা রহমান এলাকায় গণসংযোগ করেন এবং সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন।

জনপ্রিয়

গত ১০ জুলাই থেকে নিখোঁজ আবেদা আক্তার – সন্ধান চায় পরিবার

রংপুর-৩ আসনে সূর্যমুখী প্রতীকের পক্ষে রিটা রহমানের উঠান বৈঠক

প্রকাশের সময় : ০৮:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬