, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নীলফামারীর কিশোরগঞ্জে পৈত্রিক জমি জবরদখলের চেষ্টা, কলাবাগান কর্তন ও প্রাণনাশের হুমকির অভিযোগ রংপুরের কৃতী ক্রিকেটার ফারজানা ইয়াছমিন মেধাকে মুলাটোলবাসীর নাগরিক সংবর্ধনা মোটরসাইকেলের সঙ্গে পিকআপের সংঘর্ষে আহত দৈনিক কালবেলার রংপুর ব্যুরো প্রধান রেজওয়ান রনি সাংবাদিক রবিন চৌধুরী রাসেলের শ্বশুরের ইন্তেকাল লালমনিরহাট-১ আসনের এমপি ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের শাশুড়ির ইন্তেকাল লক্ষ্মীপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে মাটি ব্যবসায়ীকে গুলি করে হত্যা, আটক ২ রংপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, র‌্যালি-রক্তদান ও সমাবেশ বৈধ কাগজপত্র ও পাসপোর্ট ছাড়াই চীনে পাচারের চেষ্টা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১২ নারী উদ্ধার দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি মাদ্রাসা শিক্ষককে চড় মারা রুমিকে গ্রে/প্তা/রে চলছে অভিযান

গংগাচড়া জিরো পয়েন্টে ধানের শীষের পক্ষে গণসংযোগে এমপি প্রার্থী মোকাররম হোসেন সুজন

  • প্রকাশের সময় : ০৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৫৪ পড়া হয়েছে

রংপুরের গংগাচড়া উপজেলার জিরো পয়েন্ট এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন গংগাচড়া-১ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী মোকাররম হোসেন সুজন।

আজ সন্ধ্যা ৭:০০ টায় থেকে শুরু হওয়া এই গণসংযোগ কর্মসূচিতে তিনি দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।

গণসংযোগকালে মোকাররম হোসেন সুজন বলেন,

“আমি ক্ষমতার জন্য নয়, মানুষের অধিকার ও এলাকার উন্নয়নের জন্য রাজনীতি করি। গংগাচড়ার প্রতিটি ঘরে ঘরে ন্যায়, সুশাসন ও উন্নয়নের আলো পৌঁছে দিতে চাই।”

তিনি আরও বলেন, নির্বাচিত হলে গংগাচড়াকে একটি উন্নত, দুর্নীতিমুক্ত ও কর্মসংস্থানের সুযোগসমৃদ্ধ উপজেলা হিসেবে গড়ে তুলবেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। গণসংযোগে উৎসাহ-উদ্দীপনায় মুখর হয়ে ওঠে পুরো জিরো পয়েন্ট এলাকা।

স্থানীয় অনেক সাধারণ মানুষ প্রার্থীর সঙ্গে কথা বলার সুযোগ পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং এলাকার উন্নয়নে তাঁর পরিকল্পনার কথা শোনেন।

নীলফামারীর কিশোরগঞ্জে পৈত্রিক জমি জবরদখলের চেষ্টা, কলাবাগান কর্তন ও প্রাণনাশের হুমকির অভিযোগ

গংগাচড়া জিরো পয়েন্টে ধানের শীষের পক্ষে গণসংযোগে এমপি প্রার্থী মোকাররম হোসেন সুজন

প্রকাশের সময় : ০৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬