, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৯টি চোরাই মোটরসাইকেলসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ আনিছুর রহমান লাকুর প্রথম মৃত্যুবার্ষিকীতে রংপুর জেলা বিএনপির দুই দিনের কর্মসূচি রংপুর নগরীর ঠিাকাদার পাড়ায় ৪০ বছরের পুরনো মন্দিরের জায়গা নিয়ে ক্ষোভ, সম্প্রীতি রক্ষায় তৎপর প্রশাসন। বিমানবন্দরে যাত্রীসেবা নিয়ে আলোচনায় ম্যাজিস্ট্রেট নওশাদ, ফের দায়িত্ব দেওয়ার দাবি অনলাইন জুয়ায় দিশেহারা তরুণ সমাজ সর্বস্ব হারিয়ে ঋণের বোঝা, বাড়ছে পারিবারিক অশান্তি ও প্রতারণার ঝুঁকি সাংবাদিক আব্দুল বারী দুলালের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ ত্যাগী ও কর্মহীন নেতাকর্মীদের কর্মসংস্থানের দাবি তারেক রহমানের কাছে রংপুর মহানগর যুবদল নেতার খোলা চিঠি পরিচয় গোপন রেখে প্রতিদিন শতাধিক অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর সন্ত্রাসী হামলা, দ্রুত গ্রেপ্তারের দাবি আবু সাঈদের বাড়ি ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়া হবে: প্রতিমন্ত্রী শাহে আলম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রংপুর-৩ আসনে রিটা রহমানের ব্যাপক নির্বাচনী গণসংযোগ

  • প্রকাশের সময় : ০৮:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • ২৩১ পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রংপুর-৩ (সদর আসনের গুরুত্বপূর্ণ এলাকা রাধা বল্লভ ও আরডিআরএস মোড়ে বুধবার রাতে (২৮ জানুয়ারি ২০২৬) স্বতন্ত্র প্রার্থী রিটা রহমান সূর্যমুখী ফুল প্রতীকের পক্ষে ব্যাপক ও উৎসবমুখর নির্বাচনী গণসংযোগ কর্মসূচি পালন করেছেন।
গণসংযোগকালে প্রার্থী রিটা রহমান সাধারণ ভোটার, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। তিনি এলাকার সার্বিক উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং তরুণ সমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা তুলে ধরেন।
এ সময় তিনি সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ভোটারদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
গণসংযোগে স্থানীয় নেতাকর্মী, সমর্থক এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত থেকে প্রচারণায় অংশ নেন। সূর্যমুখী ফুল প্রতীকের পক্ষে স্লোগান ও লিফলেট বিতরণের মাধ্যমে ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ ও সাড়া লক্ষ্য করা যায়।
আয়োজকরা জানান, আগামী দিনগুলোতে রংপুর-৩ আসনের বিভিন্ন ওয়ার্ড ও মহল্লায় ধারাবাহিকভাবে গণসংযোগ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে ভোটারদের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যোগাযোগ স্থাপন করা হবে।

জনপ্রিয়

৯টি চোরাই মোটরসাইকেলসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রংপুর-৩ আসনে রিটা রহমানের ব্যাপক নির্বাচনী গণসংযোগ

প্রকাশের সময় : ০৮:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬