, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
নীলফামারীর কিশোরগঞ্জে পৈত্রিক জমি জবরদখলের চেষ্টা, কলাবাগান কর্তন ও প্রাণনাশের হুমকির অভিযোগ রংপুরের কৃতী ক্রিকেটার ফারজানা ইয়াছমিন মেধাকে মুলাটোলবাসীর নাগরিক সংবর্ধনা মোটরসাইকেলের সঙ্গে পিকআপের সংঘর্ষে আহত দৈনিক কালবেলার রংপুর ব্যুরো প্রধান রেজওয়ান রনি সাংবাদিক রবিন চৌধুরী রাসেলের শ্বশুরের ইন্তেকাল লালমনিরহাট-১ আসনের এমপি ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের শাশুড়ির ইন্তেকাল লক্ষ্মীপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে মাটি ব্যবসায়ীকে গুলি করে হত্যা, আটক ২ রংপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, র‌্যালি-রক্তদান ও সমাবেশ বৈধ কাগজপত্র ও পাসপোর্ট ছাড়াই চীনে পাচারের চেষ্টা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১২ নারী উদ্ধার দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি মাদ্রাসা শিক্ষককে চড় মারা রুমিকে গ্রে/প্তা/রে চলছে অভিযান

রংপুর রেঞ্জে শান্তিপূর্ণভাবে সম্পন্ন শারদীয় দুর্গাপূজা, সহযোগিতার জন্য ডিআইজির কৃতজ্ঞতা

  • প্রকাশের সময় : ১০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • ৭৬ পড়া হয়েছে

রংপুর রেঞ্জের আওতাধীন আটটি জেলায় শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা-২০২৬ সম্পন্ন হয়েছে। পূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সনাতন ধর্মাবলম্বীদের নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদযাপন নিশ্চিত করতে রংপুর রেঞ্জ পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়।

রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএমের নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে রেঞ্জের আওতাধীন আটটি জেলার পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন।

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় দায়িত্ব পালনকারী পুলিশ সদস্য, গ্রাম পুলিশ, আনসার সদস্য, পূজা উদযাপন পরিষদ ও মণ্ডপ কমিটির নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএম।

তিনি বলেন, সবার আন্তরিক সহযোগিতা, দায়িত্বশীল ভূমিকা ও সম্মিলিত প্রচেষ্টার ফলে শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন করা সম্ভব হয়েছে।

ডিআইজি আশা প্রকাশ করেন, পারস্পরিক সম্প্রীতি, সহনশীলতা ও সহযোগিতার এ ইতিবাচক ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি শান্তিপূর্ণ, সম্প্রীতিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সমাজ গড়ে উঠবে বলেও আশাবাদ ব্যক্ত করেন রংপুর রেঞ্জ ডিআইজি।

নীলফামারীর কিশোরগঞ্জে পৈত্রিক জমি জবরদখলের চেষ্টা, কলাবাগান কর্তন ও প্রাণনাশের হুমকির অভিযোগ

রংপুর রেঞ্জে শান্তিপূর্ণভাবে সম্পন্ন শারদীয় দুর্গাপূজা, সহযোগিতার জন্য ডিআইজির কৃতজ্ঞতা

প্রকাশের সময় : ১০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬