, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
৯টি চোরাই মোটরসাইকেলসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ আনিছুর রহমান লাকুর প্রথম মৃত্যুবার্ষিকীতে রংপুর জেলা বিএনপির দুই দিনের কর্মসূচি রংপুর নগরীর ঠিাকাদার পাড়ায় ৪০ বছরের পুরনো মন্দিরের জায়গা নিয়ে ক্ষোভ, সম্প্রীতি রক্ষায় তৎপর প্রশাসন। বিমানবন্দরে যাত্রীসেবা নিয়ে আলোচনায় ম্যাজিস্ট্রেট নওশাদ, ফের দায়িত্ব দেওয়ার দাবি অনলাইন জুয়ায় দিশেহারা তরুণ সমাজ সর্বস্ব হারিয়ে ঋণের বোঝা, বাড়ছে পারিবারিক অশান্তি ও প্রতারণার ঝুঁকি সাংবাদিক আব্দুল বারী দুলালের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ ত্যাগী ও কর্মহীন নেতাকর্মীদের কর্মসংস্থানের দাবি তারেক রহমানের কাছে রংপুর মহানগর যুবদল নেতার খোলা চিঠি পরিচয় গোপন রেখে প্রতিদিন শতাধিক অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ গাজীপুরে সাংবাদিক ফাতেমা আক্তারের ওপর সন্ত্রাসী হামলা, দ্রুত গ্রেপ্তারের দাবি আবু সাঈদের বাড়ি ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়া হবে: প্রতিমন্ত্রী শাহে আলম

আনিছুর রহমান লাকুর প্রথম মৃত্যুবার্ষিকীতে রংপুর জেলা বিএনপির দুই দিনের কর্মসূচি

  • প্রকাশের সময় : ০১:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • ২৯ পড়া হয়েছে

রংপুর জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও প্রয়াত নেতা আনিছুর রহমান লাকুর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে রংপুর জেলা বিএনপি।

দলীয় সূত্রে জানা গেছে, আগামী বৃহস্পতিবার (৮ অক্টোবর) আনিছুর রহমান লাকুর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রথম দিনের কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১০টায় পবিত্র কোরআন খতম, দিনব্যাপী কালো ব্যাজ ধারণ, বাদ জোহর প্রয়াত নেতার কবর জিয়ারত এবং পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ।

এদিন বিকেল ৩টায় রংপুরের গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। পরে বিকেল ৪টায় দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হবে।

দ্বিতীয় দিন শুক্রবার (৯ অক্টোবর) প্রয়াত আনিছুর রহমান লাকুর রাজনৈতিক ও কর্মময় জীবনের ওপর নির্মিত একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হবে। একই দিন বিকেল ৪টায় রংপুর শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে স্মরণসভা অনুষ্ঠিত হবে।

স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যরা।

প্রয়াত আনিছুর রহমান লাকুর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এসব কর্মসূচিতে দলীয় নেতাকর্মী ও সংশ্লিষ্টদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছে রংপুর জেলা বিএনপি।

জনপ্রিয়

৯টি চোরাই মোটরসাইকেলসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ

আনিছুর রহমান লাকুর প্রথম মৃত্যুবার্ষিকীতে রংপুর জেলা বিএনপির দুই দিনের কর্মসূচি

প্রকাশের সময় : ০১:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬