, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গণেশপুরে ৭২তম ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন ঈদের দ্বিতীয় দিনে লালমনিরহাটে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২, আহত অন্তত ১০ গাজীপুরে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস রংপুর জেলা সাংবাদিক ইউনিয়নের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন: দিগন্ত নিউজ ২৪-এর আন্তরিক অভিনন্দন রংপুরে অবৈধ অটোরিকশা-ইজিবাইকের আধিক্য, ফুটপাত দখল ও যত্রতত্র পার্কিংয়ে তীব্র যানজট রাজধানীর রাস্তায় শিশু ভিক্ষাবৃত্তি: নীরব আর্তনাদ, কবে মিলবে মুক্তি? যশোরে সরকারি মূল্যের তোয়াক্কা নেই: এলপিজি সিলিন্ডারে মিলছে না স্বস্তি, সিন্ডিকেটের কবলে সাধারণ ক্রেতা কক্সবাজার সফরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ: অবৈধ স্থাপনা উচ্ছেদ ও শৃঙ্খলা জোরদারের নির্দেশ

রসিক নির্বাচনে চমক দেখাতে চান বিএনপি নেতা মিজু

  • প্রকাশের সময় : ০৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৫ পড়া হয়েছে

“নগর বদলাতে চাই, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স”—একান্ত সাক্ষাৎকারে শহিদুল ইসলাম মিজু

রংপুর সিটি করপোরেশন (রসিক)-এর আসন্ন নির্বাচন ঘিরে যখন রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত, ঠিক তখনই সম্ভাব্য মেয়র প্রার্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতা ও সমাজসেবী, কাকসু’র সাবেক জিএস শহিদুল ইসলাম মিজু একান্ত সাক্ষাৎকারে দিলেন জোরালো বার্তা।

তিনি স্পষ্ট ভাষায় বলেন, “রসিককে আর অবহেলিত নগরী হিসেবে দেখতে চাই না। জলাবদ্ধতা, যানজট, ভাঙাচোরা সড়ক ও বর্জ্য ব্যবস্থাপনার দুরবস্থা থেকে নাগরিকদের মুক্তি দিতে হলে সাহসী ও সৎ নেতৃত্ব দরকার। আমি সেই দায়িত্ব নিতে প্রস্তুত।”

মিজু দাবি করেন, নগর পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও নাগরিকবান্ধব সিটি করপোরেশন গড়ে তুলবেন। তরুণ সমাজকে সম্পৃক্ত করে কর্মসংস্থানমুখী উদ্যোগ গ্রহণ এবং প্রতিটি ওয়ার্ডে সমন্বিত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার করেন তিনি।

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান জানিয়ে তার ঘোষণা, “জনগণের একটি টাকাও অপচয় হবে না। অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে থাকবে জিরো টলারেন্স। নগরবাসীর অধিকার প্রতিষ্ঠাই হবে আমার প্রথম অগ্রাধিকার।”

আসন্ন নির্বাচনকে সামনে রেখে শহিদুল ইসলাম মিজুর এই দৃঢ় অবস্থান ইতোমধ্যেই রংপুরের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা ও প্রত্যাশার জন্ম দিয়েছে।

জনপ্রিয়

গণেশপুরে ৭২তম ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

রসিক নির্বাচনে চমক দেখাতে চান বিএনপি নেতা মিজু

প্রকাশের সময় : ০৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬