
রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নুরপুর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকেই ভোটারদের দীর্ঘ সারি লক্ষ্য করা যায়। নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
কেন্দ্র এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা। ভোটগ্রহণ প্রক্রিয়া নির্বিঘ্ন রাখতে প্রিসাইডিং কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন।
ভোটাররা জানান, উৎসবমুখর পরিবেশে নির্ভয়ে ভোট দিতে পেরে তারা সন্তোষ প্রকাশ করেছেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, সকাল থেকে বিকাল পর্যন্ত নির্ধারিত সময় অনুযায়ী ভোটগ্রহণ চলবে। ফলাফল জানতে ভোট গণনা শেষে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।


