

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুর-৩ (সদর উপজেলা ও সিটি কর্পোরেশন) আসনে স্বতন্ত্র প্রার্থী রিটা রহমানের সূর্যমুখী প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সোমবার (০২ ফেব্রুয়ারি ২০২৬) রাত ৮টায় চন্দন পাট পাইকেন পাড়ায় এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে রিটা রহমান এলাকাবাসীর সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং তাদের সুখ-দুঃখ, সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন। তিনি বলেন, “বড় কোনো পদ বা প্রতীক নয়, জনগণের নিঃস্বার্থ সেবাই আমার রাজনীতির মূল লক্ষ্য। আপনাদের ভালোবাসা ও সমর্থন পেলে রংপুর-৩ আসনকে একটি উন্নয়নবান্ধব ও শান্তিপূর্ণ এলাকায় রূপান্তরিত করবো।
তিনি আরও জানান, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও অবকাঠামো উন্নয়নে অগ্রাধিকার দিয়ে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক নেতৃত্ব গড়ে তোলাই তার অঙ্গীকার।
উঠান বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তারা সূর্যমুখী প্রতীকের প্রতি সমর্থন জানিয়ে নির্বাচনে রিটা রহমানকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন।


