

রংপুর জেলা সাংবাদিক ইউনিয়নেের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবারব (১৫ মার্চ) বাদ আসর আহার হোটেল এন্ড রেষ্টুরেন্টে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও কার্যকরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে সাংবাদিক সদস্যরা মতবিনিময় করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মীর আনোয়ার আলী মিঠু। দোয়া পরিচালনা করেন কাউসার জামান বাবলা। দোয়া মাহফিলে সংগঠনের উন্নতি, সদস্যদের ঐক্য ও দেশের গণমাধ্যমের কল্যাণ কামনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি লিনা,যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান পরাগ,সাংগঠনিক সম্পাদক রাব্বী, কোষাধ্যক্ষ মাবুদ, দপ্তর সম্পাদক তানভীর সোহেল,মানবাধিকার সম্পাদক বেলায়েত বাবু, কার্যনির্বাহী সদস্য সেলিম সহ সংগঠনের অন্যান্য সাংবাদিক সদস্যরা
আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করে তুলতে হবে। পাশাপাশি রংপুর জেলা ইউনিয়নের সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা এবং তথ্যভিত্তিক সাংবাদিকতার চর্চা বাড়াতে সংগঠনের ভূমিকা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়
এ সময় রংপুর জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও দৈনিক দাবানল পত্রিকার বার্তা সম্পাদক বলেন, সংগঠনকে কিভাবে আরও সুসংগঠিত, গতিশীল ও প্রাণবন্ত প্রতিষ্ঠানে রূপান্তর করা যায় সে বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরেন। তিনি সদস্যদের মধ্যে ঐক্য, নিয়মিত সভা-সেমিনার, প্রশিক্ষণ কর্মশালা ও সামাজিক কার্যক্রম বৃদ্ধির মাধ্যমে সংগঠনকে সামনে এগিয়ে নেওয়ার আহ্বান জানান
পরিশেষে দোয়া ও ইফতার মাহফিলের মাধ্যমে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


