, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
গণেশপুরে ৭২তম ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন ঈদের দ্বিতীয় দিনে লালমনিরহাটে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২, আহত অন্তত ১০ গাজীপুরে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস রংপুর জেলা সাংবাদিক ইউনিয়নের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন: দিগন্ত নিউজ ২৪-এর আন্তরিক অভিনন্দন রংপুরে অবৈধ অটোরিকশা-ইজিবাইকের আধিক্য, ফুটপাত দখল ও যত্রতত্র পার্কিংয়ে তীব্র যানজট রাজধানীর রাস্তায় শিশু ভিক্ষাবৃত্তি: নীরব আর্তনাদ, কবে মিলবে মুক্তি? যশোরে সরকারি মূল্যের তোয়াক্কা নেই: এলপিজি সিলিন্ডারে মিলছে না স্বস্তি, সিন্ডিকেটের কবলে সাধারণ ক্রেতা কক্সবাজার সফরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ: অবৈধ স্থাপনা উচ্ছেদ ও শৃঙ্খলা জোরদারের নির্দেশ

ঈদের দ্বিতীয় দিনে লালমনিরহাটে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান

  • প্রকাশের সময় : ১২ ঘন্টা আগে
  • ২৭ পড়া হয়েছে

পবিত্র ঈদুল ফিতরের দ্বিতীয় দিনে লালমনিরহাটে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান। জেলার কালেক্টরেট মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ জনগণ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুল হাবিব দুলু। তিনি উপস্থিত সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং দেশবাসীর সুখ-সমৃদ্ধি কামনা করেন।বক্তব্যে প্রধান অতিথি বলেন, ঈদ মানে সম্প্রীতি, ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করা। তিনি সকলকে ঐক্যবদ্ধ থেকে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানান।লালমনিরহাটের “ঈদ আনন্দ উৎসব উদযাপন কমিটি”র উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ছিল উৎসবমুখর পরিবেশ। অংশ গ্রহণকারীরা একে অপরের সঙ্গে কুশল বিনিময় ও শুভেচ্ছা জানিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।অনুষ্ঠানটি শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।

জনপ্রিয়

গণেশপুরে ৭২তম ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

ঈদের দ্বিতীয় দিনে লালমনিরহাটে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান

প্রকাশের সময় : ১২ ঘন্টা আগে