শারদীয় দুর্গোৎসব শেষে প্রতিমা বিসর্জন উপলক্ষে রংপুর মহানগরীর ২০ নম্বর ওয়ার্ডের মুলাটোল পুকুর পরিদর্শন করেছেন রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক ও রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন।
বুধবার (২১ অক্টোবর ২০২৬) তিনি বিসর্জনস্থল মুলাটোল পুকুর পরিদর্শন করেন। এ সময় প্রতিমা বিসর্জন কার্যক্রমকে কেন্দ্র করে সংশ্লিষ্ট স্থানের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তিনি।
শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শেষে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে প্রতিমা বিসর্জন সম্পন্ন করার লক্ষ্যে এ পরিদর্শন করা হয়।