লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতীবান্ধা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের মা গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে লাইফ সাপোর্টে রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন এমপি হাসান রাজীব প্রধান।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নিজের ফেসবুক স্ট্যাটাসে মায়ের অসুস্থতার খবর জানিয়ে দেশবাসীসহ সকলের কাছে তাঁর সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তিনি।
স্ট্যাটাসে এমপি হাসান রাজীব প্রধান লেখেন, “আজ আমার মা ICU-তে, লাইফ সাপোর্টে আছেন। তাঁর অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।”
মায়ের সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে দোয়ার আহ্বান জানিয়ে তিনি আরও লেখেন, “আজ আমি কোনো পরিচয়, পদ-পদবি কিংবা সামাজিক অবস্থান নিয়ে আপনাদের কাছে আসিনি। আজ আমি শুধু একজন সন্তান।”
এ সময় তিনি তাঁর মায়ের জন্য সবার কাছে আন্তরিকভাবে দোয়া কামনা করেন।
মহান আল্লাহ তাআলা তাঁর মাকে শিফায়ে কামিলা ও আজিলা দান করে দ্রুত সুস্থতা ও নেক হায়াত দান করুন—আমিন।