রংপুর নগরীতে অনলাইন জুয়ার আসরে ডিবি'র অভিযান: আইফোনসহ গ্রেপ্তার ০৩
রংপুর মহানগরীতে অনলাইন জুয়াড়িদের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আরপিএমপি পুলিশ কমিশনার মুঃ মাহবুবুর রশীদ-এর সার্বিক দিকনির্দেশনায় এই সফল অভিযান পরিচালিত হয়।ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক ২৩:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী থানাধীন ১৭নং ওয়ার্ডের আইডিয়াল মোড়স্থ ‘এনামূল মটরস’ এর সামনে অভিযান চালানো হয়। সেখানে অনলাইন জুয়া খেলা অবস্থায় হাতেনাতে ৩ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন. মোঃ তাহমিদ ইসলাম লিমন (২১) পিতা: মোফাখারুল প্রামানিক মিঠু, মাতা: মোছাঃ লাকি বেগম।স্থায়ী ঠিকানা: গ্রাম- মধ্য সাহাবাজ, ডাক- বামনডাঙ্গা, থানা- সুন্দরগঞ্জ, জেলা- গাইবান্ধা।বর্তমান ঠিকানা: বাসা নং- ১০, রোড নং- ০৭, মেডিকেল পূর্ব গেইট (ওয়ার্ড নং-১৭), থানা- কোতয়ালী, রংপুর মহানগর। মোঃ শাকিল সরকার (২২)পিতা: মোঃ ফিরোজ সরকার, মাতা: মোছাঃ সাহারা বেগম।ঠিকানা: গ্রাম- মনমথ সরকারপাড়া, ডাক- বামনডাঙ্গা, থানা- সুন্দরগঞ্জ, জেলা- গাইবান্ধা।৩. প্রশান্ত রায় (২৫)পিতা: শহন রাজভর, মাতা: পার্বতী রাণী।ঠিকানা: গ্রাম- মনমথ, ডাক- বামনডাঙ্গা, থানা- সুন্দরগঞ্জ, জেলা- গাইবান্ধা।উদ্ধারকৃত আলামত:অভিযানকালে জুয়াড়িদের হেফাজত থেকে অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত ১টি দামী iPhone 17 Pro Max ব্র্যান্ডের মোবাইল ফোন উদ্ধার করা হয়।আইনানুগ ব্যবস্থা:গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে ডিবি পুলিশ নিশ্চিত করেছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশ জানায়, অপরাধ প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং একটি নিরাপদ ও জুয়ামুক্ত নগরী গড়ে তুলতে তাদের এই ধরণের চিরুনি অভিযান সর্বদা অব্যাহত থাকবে।