উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ জনকল্যাণমূলক কার্যক্রমের শুভ উদ্বোধন করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবদুল মাবুদ।
এ সময় তিনি বলেন, “মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার চেতনায় সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর জন্য উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব।”
এই মহতী উদ্যোগ বাস্তবায়নে যাঁরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা, পৃষ্ঠপোষকতা এবং আন্তরিক সমর্থন প্রদান করেছেন, তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
তিনি আরও বলেন, "আমাদের দেশের অসংখ্য মানুষ এখনও অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে প্রয়োজনীয় অস্ত্রোপচার ও মানসম্মত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত। হার্নিয়া ও হাইড্রোসিলের মতো সাধারণ কিন্তু জরুরি অস্ত্রোপচারের ব্যয় বহন করতে না পেরে অনেক রোগী দীর্ঘদিন কষ্ট ভোগ করেন অথবা ব্যয়বহুল বেসরকারি চিকিৎসার ওপর নির্ভর করতে বাধ্য হন, যা তাঁদের পরিবারের জন্য বড় ধরনের আর্থিক চাপ সৃষ্টি করে।"
এই বাস্তবতাকে সামনে রেখে সমাজের বিত্তবান ব্যক্তি, শিল্পপ্রতিষ্ঠান, কর্পোরেট সংস্থা, দাতা প্রতিষ্ঠান, সমাজসেবী সংগঠন এবং সকল শুভানুধ্যায়ীদের সহযোগিতায় আরও অনেক অসহায় রোগীর মুখে হাসি ফোটাবে এবং তাদের সুস্থ জীবনে ফিরে যাওয়ার পথকে সহজ করবে।