প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৬, ৩:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৬, ২০২৬, ১২:৩৬ এ.এম
রংপুরের নতুন বিভাগীয় কমিশনার মো. জাহাঙ্গীর আলম
রংপুর বিভাগের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন সরকারি কর্মচারী হাসপাতালের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. জাহাঙ্গীর আলম। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে এ পদে নিয়োগের কথা জানানো হয়।
অন্যদিকে, রংপুরের বর্তমান বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. শহিদুল ইসলামকে গ্রেড-১ পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতির পর তাঁকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে পদায়ন করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এ আদেশের মধ্য দিয়ে রংপুর বিভাগের প্রশাসনিক দায়িত্বে পরিবর্তন আসছে। নতুন বিভাগীয় কমিশনার হিসেবে মো. জাহাঙ্গীর আলমের নিয়োগের মাধ্যমে বিভাগীয় প্রশাসনের নেতৃত্বে নতুন দায়িত্ব বণ্টন করা হলো।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, দিগন্ত নিউজ ২৪