রংপুরের মিঠাপুকুরে ভূমিহীন সংগঠনের আঞ্চলিক সমিতির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (গত) বিকেল ৪টায় মিঠাপুকুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের
আয়োজন করা হয়। পুরো অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘নিজেরা করি’।
ভূমিহীন সংগঠনের আঞ্চলিক কমিটির সভাপতি তৈয়ব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন নিজেরা করি রংপুর অঞ্চলের অঞ্চল সমন্বয়ক নীতি শীল।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন সমাজসেবক ও নিজেরা করির শুভাকাঙ্ক্ষী মোতাবেবর ইসলাম টমাস, মিঠাপুকুর প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রদীপ কুমার গোস্বামী, ভূমিহীন সংগঠনের নেতা বেলাল হোসেন, ১৪ নম্বর দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল বক্ত মণ্ডল মুকুল, ভূমিহীন সংগঠনের সদস্য ভারতী কুজুর এবং নিজেরা করি সংস্থার কর্মকর্তা মল্লিকা মহলদারসহ অনেকে।
সম্মেলনে বক্তারা ভূমিহীন মানুষের অধিকার, জীবনমান উন্নয়ন এবং সংগঠিতভাবে নিজেদের দাবি তুলে ধরার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।
আলোচনা সভা শেষে ভূমিহীন সংগঠনের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক পরিবেশিত হয়।