
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এ রংপুর-১ আসনে বিজয়ী হয়েছেন মোঃ রায়হান সিরাজী। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেন এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটযুদ্ধে জয়লাভ করেন।
নির্বাচনের ফলাফল ঘোষণার পর স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দের পরিবেশ তৈরি হয়। তারা আশা প্রকাশ করেন, নতুন নির্বাচিত সংসদ সদস্য রংপুর-১ আসনের উন্নয়ন, অবকাঠামো শক্তিশালীকরণ এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
বিজয়ী প্রতিক্রিয়ায় মোঃ রায়হান সিরাজী জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জনগণের প্রত্যাশা পূরণে তিনি সততা ও দায়িত্বশীলতার সাথে কাজ করবেন। তিনি এলাকার সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে সকলকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।