গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের এক দিনের রাষ্ট্রীয় সফরকে কেন্দ্র করে রংপুরে জোরদার করা হয় সার্বিক নিরাপত্তাব্যবস্থা। মঙ্গলবার (২০ অক্টোবর) শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও পূজামণ্ডপ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।
সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী রংপুর মহানগরীর রাধা গোবিন্দ মন্দির (ধর্মসভা) ও দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএম উপস্থিত থেকে সার্বিক নিরাপত্তাব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকি করেন। প্রধানমন্ত্রীর পূজামণ্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় কর্মসূচি নির্বিঘ্নে সম্পন্ন করতে সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা, যানবাহন চলাচল এবং জনসমাগম নিয়ন্ত্রণে গৃহীত পদক্ষেপগুলো পর্যবেক্ষণ করেন তিনি।
রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এ সফরকে ঘিরে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন। প্রধানমন্ত্রীর রংপুর সফর নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে রংপুর রেঞ্জ পুলিশের সার্বিক নিরাপত্তামূলক কার্যক্রম অব্যাহত ছিল।