গ্রাহক শোষণ ও হয়রানির গণবিরোধী প্রিপেইড মিটার বাতিল,জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার, সাশ্রয়ী মূল্যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, বিদ্যুৎ খাতে দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ, বিদ্যুৎ সংকটের জনবান্ধব সমাধান, বিদ্যুৎ খাতকে বেসরকারিকরণের তৎপরতা বন্ধ এবং বিদ্যুৎ গ্রাহকদের নামে হয়রানিমুলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আজ ২২ সেপ্টেম্বর ২০২৬ শনিবার সন্ধ্যায় রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয় প্রেসক্লাব চত্বরে বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা জাতীয় কমিটি রংপুর জেলা শাখার উদ্যোগে সমাবেশে সভাপতি করেন সংগঠনের সদস্য সচিব এডভোকেট পলাশ কান্তি নাগ নাগ। বক্তব্য রাখেন, বিদ্যুৎ গ্রাহক অধিকার রক্ষা জাতীয় কমিটির প্রধান উপদেষ্টা শওকত হোসেন, রংপুর মহানগর নাগরিক কমিটির সদস্য আমিন উদ্দিন বিএসসি, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, বীথি দাস নন্দিনী,মাহফুজ হোসেন, এবিএম মসিউর রহমান, আশিকুল ইসলাম,সবুজ রায়।
বক্তারা গণবিরোধী প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবি বাস্তবায়নে অবিলম্বে সরকারের কার্যকর পদক্ষেপ দাবি করেন।
অন্যথায় হরতাল, অবরোধের মত কর্মসূচীর হুশিয়ারি দেন।