রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. তোফায়েল হোসাইন ভূঁইয়া অপারেশন থিয়েটারে রোগীর অস্ত্রোপচার করার সময় হঠাৎ হার্ট অ্যাটাক করেছেন।
জানা গেছে, তিনি সকাল থেকেই টানা রোগীদের অপারেশন করছিলেন। এ সময় অপারেশন চলাকালেই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে সহকর্মী চিকিৎসকরা দ্রুত তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।
বর্তমানে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
চিকিৎসক, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা তার দ্রুত সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন